Monday, March 23, 2026

তাঁতির ঘর থেকে সরাসরি শাড়ি গড়িয়াহাটের ‘আপণে’

Date:

Share post:

একে বৃষ্টি, তায় অগ্নিমূল্য বাজার। সব মিলিয়ে পুজোর কেনাকাটা যেন জমেও জমছে না। এই পরিস্থিতিতে গড়িয়াহাটের ‘আপণ’ আপন করে নিতে চাইছে ক্রেতাদের। কোনও সেলের চমক নয়, এ বিষয়ে তারা এক অন্য ধরনের উদ্যোগ নিয়েছে। তাঁতের শাড়ির জন্য বিখ্যাত নদিয়ার ফুলিয়ার তাঁতিদের থেকে সরাসরি শাড়ি কিনছে তারা। আর সেই শাড়ি যাচ্ছে ক্রেতার হাতে। এতে লাভবান হচ্ছে দুপক্ষই। মধ্যস্বত্বভোগী না থাকায় তাঁতিরা পাচ্ছেন সঠিক দাম। আর ক্রেতারাও ন্যায্যমূল্যে সংগ্রহ করতে পারছেন ফুলিয়ার বিখ্যাত তাঁতের শাড়ি। গুণমানে এবং স্টাইলে অত্যন্ত নজরকাড়া শাড়ির সম্ভার রয়েছে ‘আপণে’।

প্রধানত, তাঁত শিল্প উদ্যোগকে পৃষ্ঠপোষকতা করাই এদের প্রধান উদ্দেশ্য। এইজন্যে শুধু বিপণি নয়, ফুলিয়ার তাঁত শাড়ি অনলাইন শপিংয়ের ব্যবস্থা করছে ‘আপণ’। কী ধরনের শাড়ি রয়েছে ‘আপণে’? শাড়ির দাম শুরু 850টাকা থেকে। আবার 10-12 হাজার টাকা দামের শাড়িও আছে। সুতরাং নিজেদের পছন্দ মতো তাঁতের শাড়ি সংগ্রহ করতে পারবেন ক্রেতারা।
শিউলি ফুলের গন্ধ মেখে, সাদা মেঘের ভেলায় চড়ে সপরিবারে মা দুর্গা আসছেন বাপের বাড়ি। তাঁকে বরণ করতে নতুন পোশাকে সাজছে বাংলা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পুজোর কেনাকাটায় খামতি নেই। বয়সে নবীন হলেও গড়িয়াহাট মোড়ের কাছে 206/1, রাসবিহারী এভিনিউ-র ‘আপণে’ ন্যায্য দামে শাড়ি কিনতে পৌঁছে যাচ্ছেন সব বয়সের ললনারাই।

ছবি – প্রকাশ পাইন

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...