Monday, March 23, 2026

জেলবন্দি চিদম্বরমের গ্রামের বাড়িতে জন্মদিনের শুভেচ্ছাপত্র পাঠালেন মোদি!

Date:

Share post:

আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় অভিযুক্ত পি চিদম্বরম এখন দিল্লির তিহাড় জেলে বন্দি। আর তাঁর 74 বছরের জন্মদিনের শুভেচ্ছাপত্র পৌঁছে গেল শিবগঙ্গার গ্রামের ভিটেতে। পাঠালেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিদেশি বিনিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দেশের প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। বর্তমানে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ও দলের প্রথমসারির নেতা এখন দিন কাটাচ্ছেন এশিয়ার বৃহত্তম জেল তিহাড়ে। জেলবন্দি অবস্থাতেই কেটেছে তাঁর এবারের জন্মদিন। সেখানে বসেই বিজেপি সরকারকে নিয়মিত তুলোধনা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। পরিবারের সদস্যদের মাধ্যমে নিজের ট্যুইটার হ্যান্ডেলে মঙ্গলবারই প্রধানমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাপত্রের স্ক্রীনশটটি পোস্ট করেছেন চিদম্বরম। তামিলনাড়ুর শিবগঙ্গায় চিদম্বরমের পৈতৃক ভিটেয় চিঠি পাঠিয়েছেন মোদি। তামিলে লেখা চিঠিতে কংগ্রেস সাংসদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মোদির চিঠির উল্লেখ করে চিদম্বরমের প্রতিক্রিয়া, আমি অবাক হয়েছি মোদিজি আমাকে চিঠি পাঠিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর শুভেচ্ছা গ্রহণ করলাম। মানুষের স্বার্থে কাজ করতে আমি অঙ্গীকারবদ্ধ। মোদিজির সরকারের সিবিআই আমাকে আটকে রাখায় এই মুহূর্তে মানুষের মাঝখানে থেকে কাজ করতে পারছি না। সিবিআইয়ের হেনস্থা শেষ হলেই আবার মানুষের মাঝে ফিরব। দেশের সমস্যা নিয়ে আরও বেশি করে সোচ্চার হব।

 

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...