Wednesday, March 25, 2026

রাজ্যপালকে এবার একহাত নিলেন পার্থ

Date:

Share post:

এবার সরাসরি সঙ্ঘাত। রাজ্যপালের সাংবাদিক সম্মেলনের পরেই তৃণমূল মহাসচিবের আক্রমণ। সাফ বললেন, রাজ্যপাল অতি সক্রিয়তা দেখাচ্ছেন।

শিলিগুড়িতে প্রথম রাজ্য সফরে এসে মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনকর সাংবাদিক সম্মেলন করেন। পাল্টা প্রেস বিজ্ঞপ্তি জারি করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যপাল তাঁর সাংবিধানিক পদের অপব্যবহার করছেন। রাজ্যপাল হয়ে আসার ১৫ দিনের মধ্যে উনি রাজনৈতিক মন্তব্য করছেন। মনে রাখতে হবে পশ্চিমবঙ্গে একটি নির্বাচিত সরকার আছে। আর উনি মনোনীত। অপ্রয়োজনীয়ভাবে তিনি মন্তব্য করছেন। রাজ্যে মানুষের সরকার রয়েছে। তারা জানে কখন কী করতে হবে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...