Sunday, June 14, 2026

এনআরসি আতঙ্ক: কোচবিহারে আত্মঘাতী গৃহবধূ, জলপাইগুড়িতে যুবক

Date:

Share post:

এনআরসি আতঙ্কে ফের আত্মঘাতী। এবার কোচবিহারের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের হাওয়ার গাড়ি গ্রামে এনআরসি আতঙ্কের জেরে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। মৃতার নাম আরজিনা খাতুন বিবি (26)। পরিবারের দাবি, দিন কয়েক ধরে ওই মহিলা বিভিন্ন নথিপত্র ঠিকঠাক করার জন্য একাধিক দফতরে ঘুরছিলেন। এই নিয়ে দুশ্চিন্তাতেও ভুগছিলেন তিনি। এরপর আজ বুধবার তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিজনেরা।

অন্যদিকে, এনআরসি আতঙ্কের জেরে আত্মঘাতী হলেন এক প্রতিবন্ধী যুবক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বাহাদুর অঞ্চলের সর্দার পাড়ায়। মৃতের পরিবারের দাবি, এনআরসি আতঙ্কের জেরেই কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন সাবের আলি (32) নামের ওই যুবক। তাঁর বাড়ির নথিপত্র না পাওয়ার জেরেই আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। এই নিয়ে এনআরসির আতঙ্কের জেরে জলপাইগুড়িতে তিনটি আত্মহত্যার ঘটনা ঘটল।

আরও পড়ুন-বিয়ের মেনুতে বদল, ‘তাজ বেঙ্গল’-কে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...