Saturday, June 20, 2026

আকাশের মুখে ভার, সঙ্গে জমা জল, পুজোর মুখে কেমন আছে তেলেনিপাড়া?

Date:

Share post:

পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। এই পরিস্থিতিতে জল যন্ত্রণায় নাজেহাল ব্যারাকপুরের তেলেনিপাড়ার কলেজ কলোনির বাসিন্দারা। একে তো একটানা বৃষ্টি। তার উপর বছরে ৬ মাস জল পেরিয়ে কাজ সারতে হয় তাঁদের। পঞ্চায়েতে প্রধান ও সদস্যদের জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। ২৫ বছর ধরে বাস করছে প্রায় শতাধিক পরিবার। জমা জলের জন্য কোনও রকম যান ঢোকে না এলাকায়। খালি পায়ে জল পেরিয়ে গিয়ে, জুতো পরে গন্তব্যে যান স্থানীয়রা। জলবাহিত রোগে আক্রান্ত হয়েছেন অনেকে। রাস্তায় আলোরও ব্যবস্থা নেই। অন্ধকার নামলে সাপের উপদ্রবে গৃহবন্দি স্থানীয়রা। রাস্তা ও নর্দমা সংস্কার না হলে এবার ভোট বয়কট করবেন বলে হুমকি দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন-দেবীপক্ষের মুখে অসু্র রূপে বৃষ্টি, মাথায় হাত উদ্যোক্তাদের

 

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...