Saturday, March 28, 2026

অস্ত্র সহ গ্রেফতার ২ দুষ্কৃতী

Date:

Share post:

নিয়ম মাফিক টহলদারির সময়, অশোকনগর থানার পুলিশ বিড়া পাটডাঙা এলাকা থেকে এক সন্দেহজনক যুবককে আটক করে। তল্লাশিতে তাঁর থেকে একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। ধৃতের নাম আজাদ হোসেন। তাঁর বাড়ি বিড়া জয়পুল মাঠপাড়া এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ধৃত স্বীকার করে ডাকাতির উদ্দেশ্যেই পাইপগান নিয়ে ঘুরছিলেন। পাশাপাশি, এক কুখ্যাত দুষ্কৃতীকেও গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। ধৃতের নাম রহিম মণ্ডল। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ৷ এই দুজনের মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

Related articles

লাভপুরে সভা সেরে সতীপীঠে অভিষেক, ফুল্লরা মন্দিরে পুজোতে ভিড়ের ঢল

বীরভূমের লাভপুরে নির্বাচনী জনসভা শেষ করেই সরাসরি সতীপীঠে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

দ্বিতীয় শীতলকুচির ছক? আধাসেনার ক্ষমতা বৃদ্ধি ও SIR-এর প্রতিবাদে বিক্ষোভ বাংলা পক্ষের 

রাজ্যের লক্ষ লক্ষ বৈধ বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এবং নির্বাচন প্রক্রিয়ায় আধাসেনার অবাধ ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে কলকাতার...

ভবানীপুরে বিজেপি প্রার্থীর ‘বেআইনি’ দলীয় শিবির! কমিশনে নালিশ তৃণমূলের

নন্দীগ্রামে পায়ের তলার মাটি শক্ত নয়, বুঝে পূর্ব মেদিনীপুর থেকে উজিয়ে কলকাতার ভবনীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী (Shubhendu...

প্রয়াত ‘মোহনবাগান দিদা’: ক্লাব তাবুতে চোখের জলে শেষ শ্রদ্ধা

বয়সের ভারে শরীর নুইলেও প্রাণের ক্লাব গোল করলেই যে মানুষটির মুখে চওড়া হাসি ফুটত, সেই ‘মোহনবাগান দিদা’ আর...