Saturday, June 27, 2026

ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

Date:

Share post:

ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার মালুকু প্রদেশের সেরাম দ্বীপে প্রবল কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫।
এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে । ভোরের ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয় আম্বন ও কাইরাতু শহরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘বড় ট্রাক চলে গেলে যেমন চারিদিক কেঁপে ওঠে, সে রকম মনে হচ্ছিল।’ ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ৪০ কিমি দূরে আম্বন শহরে একটি সেতুতে ফাটল ধরেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং। তবে কেউ হতাহত হয়নি বলে জানা গিয়েছে।
ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত ইন্দোনেশিয়া। ২০১৮ সালে ৭.৫ তীব্রতার বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠেছিল সুলাওয়েসি দ্বীপপুঞ্জের পালু। তার জেরে আছড়ে পড়ে সুনামি। কমপক্ষে ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন-রাজীবের আইনজীবীদের পালা শেষ, এবার সিবিআই

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...