Saturday, March 14, 2026

পেঁয়াজ নিয়ে চোখের জলে নাকানিচোবানি মধ্যবিত্তের

Date:

Share post:

কলকাতা হোক বা জেলা, রাজ্যের সব বাজারেই পেঁয়াজ নিয়ে ত্রাহি ত্রাহি রব। সোদপুর বা রিষড়ার বাজারে আবার বাছাই পেঁয়াজ ৮০ টাকা। যেগুলি বাছাই নয়, সেগুলি ৬০ থেকে ৭০ টাকায় বিকোচ্ছে।

কোলে মার্কেট এবং পোস্তা বাজারে আড়তদারদের কিন্তু দাবি, পেঁয়াজের দাম যে বেড়েছে তাতে সন্দেহ নেই। নাসিক এবং দক্ষিণ ভারত থেকে যে পেঁয়াজ আসত, তাতে ভাটা চলছে। কিন্তু তা বলে ৬০ বা ৭০ টাকা নেওয়ার মতো পরিস্থিতি হয়নি। বৃহস্বাপতিবারও ৪৫ থেকে ৪৬ টাকায় কেজি প্রতি পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে বলে জানান কোলে মার্কেটের আড়তদাররা। তারা বলেন, “রাজ্যে প্রতি দিন গড়ে ৬০টি করে ট্রাক ঢুকত। এক একটি ট্রাকে ১৬ টন, কোনওটায় ১৮ টন পেঁয়াজ আসত। কিন্তু সেই জায়গায় রাজ্যে 40টি ট্রাক ঢুকছে। কলকাতায় ২০টির বেশি আসছে না। ফলে জোগানে তো ঘাটতি হবেই। তবে ঘাটতি থাকলেও, আড়তদাররা কম বেশি ৪৫ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছেন।’’ তাঁর দাবি, ‘‘খুচরো বাজারে এত দাম হওয়া উচিত নয়।”
ওয়েস্ট বেঙ্গল ভেন্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি কমল দে বলেন , “মহারাষ্ট্রে বৃষ্টি হওয়ার কারণ দেখিয়ে নাসিকের ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন।

মহারাষ্ট্র ছাড়াও, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে এ রাজ্যে পেঁয়াজ আমদানি হয়।

আরও পড়ুন-নবীনবরণের চারটে দিন ওদের কাছে সপ্তমী-অষ্টমী-নবমী-দশমী

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...