Sunday, March 22, 2026

ফিরে গেল সিবিআইয়ের ‘স্পেশাল ১৪’

Date:

Share post:

ADG CID “পলাতক”, কলকাতা তথা বিধাননগরের প্রাক্তন নগরপাল “ফেরার”, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সিবিআই আইনজীবী প্রমাণ করার চেষ্টা করুন, দিনের শেষে তারা যে ব্যর্থ, সেটা কার্যত প্রমাণ হয়ে যাচ্ছে। আসলে সিবিআই আধিকারিকরা ডালে ডালে চললে রাজীব কুমার যে পাতায় পাতায় চলে, এখনো পর্যন্ত অন্তত সেটাই প্রমাণ হয়। কিন্তু কীভাবে?

গত 13 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের রাজীবের উপর থেকে রক্ষাকবচ তুলে নিয়েছে। একাধিক আদালতে রাজীবের আগাম জামিনের আর্জি খারিজ হয়েছে। অনেক সুযোগ ছিল। কিন্তু রাজীব কুমারকে গ্রেফতার তো দূরের কথা, তাঁকে নাগালেই আনতে পারল না সিবিআই-এর বিশেষ দল। ঘটা করে দিল্লি-উত্তর প্রদেশ থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অফিসারদের আনা হয়েছিল। নিট ফল জিরো। এবার খালি হাতেই দিল্লি ফেরত যেতে হচ্ছে তাঁদের। ইতিমধ্যেই 10
জন সিবিআই আধিকারিক দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন।

অর্থাৎ, রাজ্য প্রশাসনের গোয়েন্দা প্রধানকে জব্দ করতে এককথায় ‘ব্যর্থ’সিবিআই-এর দুঁদে আধিকারিকরা। রাজীবকে ধরতে সিবিআই-এর তরফে গঠিত হয়েছিল বিশেষ দল। রাজীব কুমারকে ধরতে ভিনরাজ্যের বাঘা বাঘা অফিসারদের নিয়ে বিশেষ দল গঠন করে সিবিআই। 14 জনের সেই দলে দিল্লি ও উত্তরপ্রদেশের দুঁদে অফিসাররা রয়েছেন। দলে ছিলেন দুজন এসপিও। রাজীবের খোঁজে এই সময়ের মধ্যে শহর ও রাজ্যের বিভিন্ন জায়গায় হন্যে হয়ে তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। কিন্তু কোনও সূত্রই মেলেনি। প্রতিটা ক্ষেত্রেই তাদের ফিরতে হচ্ছে খালি হাতে।

রাজ্য প্রশাসনকে কৌশলী নোটিশ দিয়েও আদৌ তাতে লাভ হয়নি কিছুই। ফলে গোটা ঘটনায় দিল্লির হেড কোয়ার্টার ক্ষুদ্ধ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, গোয়েন্দা প্রধান আদতে কোথায় আছেন? দুঁদে সিবিআই আধিকারিকদের এনেও কেন তাঁকে নাগালে আনা গেল না? উল্টে রাজীব তাঁদের ঘুরপাক খায়েই ছাড়ছেন, সুতরাং বিশেষ টিমের আর কোনও প্রয়োজন নেই।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...