'ধর্মে' ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি কম পড়ে যাচ্ছে তখন প্রকাশ্যে অর্থ বিলি করছেন বিজেপি প্রার্থী (BJP candidate) মৌমিতা বিশ্বাস মিশ্র। সব পথ ব্যর্থ হওয়ার পরে বিজেপির নির্লজ্জ টাকা বিলির (cash distribution) রাজনীতিকে কটাক্ষ বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের।
Sponsored

একদিকে প্রার্থী বাছাই প্রক্রিয়ার মধ্যে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে অব্যাহত বিজেপি কর্মীদের বিক্ষোভ। অন্যদিকে বিজেপির বাছাই করা প্রার্থীরা ময়দানে নেমে টাকা বিলির নিদর্শন রাখতেও ছাড়ছেন না। এবার বর্ধমান দক্ষিণ (Bardhaman Dakshin) কেন্দ্রের বিজেপি প্রার্থী (BJP candidate) মৌমিতা বিশ্বাস মিশ্রকে প্রচারের সময় দেখা গেল স্থানীয় বাসিন্দাদের হাতে ১০০ টাকার নোট গুঁজে দিতে। এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই সরব বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস।
Sponsored

Sponsored

প্রথমে রাজ্যে এসআইআর করে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত নির্বাচন কমিশনের সঙ্গে মিলে করেছিল বিজেপি। এসআইআর প্রক্রিয়ায় ভিন রাজ্যের মাইক্রো অবজার্ভার নিয়োগ করা, উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন ঘোষণা করে যথেচ্ছভাবে রাজ্যের পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের বদলে দেওয়ার চক্রান্ত। প্রকাশ্যে এভাবে বাংলার ভোট দখলের চক্রান্ত ব্যর্থ হওয়ার পর বিজেপি স্পষ্ট বুঝে গিয়েছে তাঁদের বাংলা দখল সম্ভব নয়। তাই এবার তাঁদের সবচেয়ে পুরনো আর সবচেয়ে নোংরা খেলায় নেমে পড়েছে বিজেপির নেতারা। যেভাবে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে টাকা বিলি করেছেন বর্ধমান দক্ষিণের (Bardhaman Dakshin) বিজেপি প্রার্থী, তাকে এভাবে প্রকাশ্যে এনে বিজেপির উদ্দেশ্য বর্ণনা করেছে তৃণমূল কংগ্রেস।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
12h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
