Sunday, June 14, 2026

“জীবনের সবচেয়ে খুশির দিন”, মন্তব্য ম্যাথুর

Date:

Share post:

“এটা জীবনের সবচেয়ে খুশির দিন” উচ্চ পদস্থ আইপিএস অফিসার এসএমএইচ মির্জার গ্রেফতারিতে মন্তব্য ম্যাথু স্যামুয়েলের। 2014-তে লোকসভা নির্বাচনের আগে স্টিং অপারেশনের সময় বর্ধমানের তৎকালীন পুলিশ সুপার এসএমএইচ মির্জাকে টাকা দেন বলে দাবি করেন স্যামুয়েল। 2016-র বিধানসভা নির্বাচনের আগে সেই ভিডিও ফুটেজ সামনে আনে নারদ নিউজ। এরপর থেকে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। এমনকী, জাতীয় রাজনীতিতেও এই ভিডিও ফুটেজ নিয়ে তোলপাড় হয়। ঘটনার প্রায় আড়াই বছর পরে নারদকাণ্ডে প্রথম গ্রেফতার হলেন অভিযুক্ত এসএমএইচ মির্জা। এই ঘটনায় অত্যন্ত খুশি বলে জানিয়েছেন ম্যাথু স্যামুয়েল। তিনি বলেন, সেই সময় এই ভিডিও ঘিরে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। তবে তাঁর দাবি, কোনও দলের থেকে মদতেপুষ্ট হয়ে নয়, স্টিং অপারেশনের জন্যই এই ফুটেজ সংগ্রহ করেছিলেন তিনি। মির্জার গ্রেফতারের পরে প্রতিক্রিয়ায় স্যামুয়েল জানান, লড়াই শুরু হল। এরপরে আর পথ বাকি বলে মত তাঁর।

আরও পড়ুন-কাল, শুক্রবার ফের রাজীব মামলার শুনানি

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...