Thursday, March 26, 2026

সোশ্যাল মিডিয়ার জন্য গাইড লাইন চাইল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে গাইড লাইন তৈরির নির্দেশ দিল। সুপ্রিম কোর্ট মঙ্গলবার স্পষ্টভাষায় জানিয়েছে, দেশের কোন কোণে বসে সাইবার ক্রাইম হচ্ছে, আমাদের তা ধরা সম্ভব নয় বলে এড়িয়ে গেলে চলবে না। সাইবার ক্রাইম ধরার মতো প্রযুক্তি কেন্দ্রের কাছে না থাকলে অন্য দেশ থেকে প্রয়োজনে আনতে হবে। তিন সপ্তাহের মধ্যে গাইড লাইন আনতে হবে। ভাইরাল হওয়া কোনও ভিডিওর উৎসস্থল জানতে না পারা রীতিমতো উদ্বেগজনক বলে জানান বিচারপতিরা। কেন্দ্র সোশ্যাল মিডিয়ার সঙ্গে আধার যুক্ত করার প্রস্তাবের কথা জানালে বিচারপতি দীপঙ্কর গুহ ও বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চ জানায়, কেন্দ্র এ ব্যাপারে সিদ্ধান্ত নিক আরও কিছু ভাবনা চিন্তা করে। দ্রুত সিদ্ধান্ত নিলে বহু সমস্যা তৈরি হতে পারে।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...