Thursday, March 26, 2026

পদ্মশিবিরে পদক জয়ী খেলোয়াড়

Date:

Share post:

হেভিওয়েট তারকাদের ভিড় ছিলই। গায়ক থেকে নায়ক বাদ ছিলেন না কেউই। এবার পদ্মশিবিরে যোগ দিলেন অলিম্পিক্স পদক জয়ী কুস্তিগির। আসন্ন হরিয়ানা বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হতে পারেন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী কুস্তিগির যোগেশ্বর দত্ত। বিজেপি সূত্র খবর, ২০১২-তে অলিম্পিক্সের কুস্তিতে ব্রোঞ্জ পদক জয়ী যোগেশ্বর দত্তের গত লোকসভা নির্বাচনেও বিজেপির টিকিট পাওয়া নিয়ে জল্পনা ছিল। কিন্তু এবার তিনি হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়তে চলেছেন বলে খবর।
হরিয়ানার বাসিন্দা যোগেশ্বর দত্ত বুধবার রাজ্য বিজেপির সভাপতি সুভাষ বরালার সঙ্গে দেখা করেন। ইতিমধ্যেই তিনি হরিয়ানা পুলিশ থেকে ইস্তফা দিয়েছেন। হরিয়ানার সোনিপথ লোকসভা কেন্দ্রের যেকোনও একটি বিধানসভা এলাকা থেকে যোগেশ্বরকে বিধানসভার টিকিট দেওয়া হতে পারে বলে বিজেপি সূত্রে খবর। আগামী ২১ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন। তাঁর আগে এই হেভিওয়েট যোগ কতটা কাজে লাগে সেটাই দেখার।

আরও পড়ুন-এলেন সিবিআই এসপি, রাজীব মামলা নিয়ে কোর্ট সরগরম

Related articles

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...

রায় নিয়ে অসন্তোষ, প্রধান বিচারপতির ভাইকেই সরাসরি ফোন! নজিরবিহীন চাঞ্চল্য সুপ্রিম কোর্টে

আদালতের রায় পছন্দ হয়নি, তাই খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভাইকেই ফোন করে প্রশ্ন তুললেন এক ব্যক্তি। একটি...

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহ দিলেন বোর্ড সভাপতি

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহিত করলেন বোর্ড সভাপতি নতুন প্রতিভা তুলে আনতে এনসিসির (NCC) উদ্যোগে শুরু হয়েছিল বেবি...