Wednesday, June 10, 2026

রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি মুলতুবি, ফের সোমবার শুনবেন বিচারপতি

Date:

Share post:

তিন দিনেও রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি শেষ হলনা কলকাতা হাইকোর্টে। শুক্রবার সকালে ফের শুরু হয়েছিল মামলার শুনানি। এ দিন সিবিআইয়ের আইনজীবীরা রাজীবের আবেদনের বিরোধিতা করেন । কিন্তু দুপুর দেড়টায় বিচারপতি সহিদুল্লা মুনশি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের বেঞ্চ জানিয়ে দেন যে আজকের মতো এই মামলার শুনানি মুলতবি থাকবে। তারা এই মামলার শুনানি হবে আগামী সোমবার অর্থাৎ 30 সেপ্টেম্বর । আগামীকাল শনিবার মহালয়ার জন্য এবং পরদিন রবিবার হওয়ায় আদালত বন্ধ থাকবে । সেখানেও কিন্তু একটি বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। অসমর্থিত সূত্রে খবর, রাজীব তার ছুটির মেয়াদ 25 তারিখ থেকে বাড়িয়ে 30 তারিখ করেছেন। সেক্ষেত্রে যদি 30 তারিখ মামলার শুনানি হয় এবং বিচারপতি কোনও রায় দেন, সেক্ষেত্রে রাজীব শিবির কী করবে সে নিয়ে কিন্তু এখনই শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন – রাজীব মামলার শুনানি শেষ, ফের শুনানি সোমবার

Related articles

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...