Tuesday, June 23, 2026

মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণার অভিযোগে ১১ জনকে গ্রেফতার

Date:

Share post:

মোবাইলের টাওয়ার বসানোর নাম করে কয়েক লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে শহরের বিভিন্ন অংশ থেকে মোট ১১জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানা। সল্টলেক সেক্টর ফাইভ-সহ কলকাতার বিভিন্ন অংশে হানা দিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, সেক্টর ফাইভে রীতিমতো একটি অফিস খুলে প্রতারণা চক্র চালাচ্ছিল তারা। ওই অফিস থেকে মোট ১.১৭ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও সিজ করা হয়েছে। ধৃতদের আজ শনিবার আদালতে তোলা হবে।

আরও পড়ুন – শনিবার বৈঠকের পরই চূড়ান্ত হবে টালা ব্রিজের বিকল্প রুট

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...