Wednesday, June 10, 2026

ইমরানের মন্তব্য কার্টুন নির্মাতাদের কাজে লাগবে: রাজনাথ

Date:

Share post:

রাষ্ট্রসংঘে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের উসকানিমূলক মন্তব্যগুলিকে প্রকাশ্যে উপেক্ষার পথে হাঁটলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুঝিয়ে দিলেন ইমরানের ভারতবিরোধী বক্তব্যকে কোনও দেশই আর সিরিয়াসলি নিচ্ছে না। রাষ্ট্রসংঘে পাক প্রধানমন্ত্রীর ভাষণের কয়েক ঘন্টা পর মুম্বাইতে ভারতীয় নৌসেনার সাবমেরিন আইএনএস খান্ডুরির উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে তিনি বলেন, ইমরান খান বিশ্বের নানা দেশের দরজায় দরজায় ঘুরে যা বলে চলেছেন তা কার্টুন নির্মাতাদের কাজে লাগবে। পাক প্রধানমন্ত্রীর কথায় কার্টুন কনটেন্টের চেয়ে বেশি কিছু নেই।

রাজনাথ সিং বলেন, পাকিস্তান যদি জলপথ ব্যবহার করে আবার একটা 26/11 ঘটানোর চেষ্টা করে তাহলে সমুচিত জবাব পাবে। আমাদের হাতে আইএনএস খান্ডুরি আছে, আমরা শক্তিশালী সেনাবাহিনী তৈরি করছি। উপকূল হোক বা দেশের অভ্যন্তর, যে কোনও জায়গায় আক্রমণের মোকাবিলায় আমরা তৈরি। তাই ভারতকে হুমকি দিয়ে লাভ নেই।

আরও পড়ুন – ইমরানকে কড়া জবাবে তুলোধনা বঙ্গতনয়ার

Related articles

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...

কংগ্রেস-তৃণমূল সমীকরণ: দিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক জাতীয় কংগ্রেসের

দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে কি না, তা নিয়ে এখনও মুখ খোলেনি কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।...

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...