Wednesday, March 25, 2026

এই মানুষগুলোর সঙ্গে দিন কাটিয়ে প্রকৃত তর্পণ করেন ব্যারাকপুরের তৃণমূল যুবনেতা

Date:

Share post:

যখন চারদিকে আলোর রোশনাইয়ে ভরা, তখন অনেক করূন মুখে রয়ে যায় একই অন্ধকার। কারণ, তাঁদের ঠিকানা বৃদ্ধাশ্রম। কিন্তু তাঁদের সঙ্গে দিন কাটিয়েই প্রকৃত তর্পণ করেন ব্যারাকপুরের তৃণমূল-কংগ্রেসের যুবনেতা সম্রাট তপাদার।

প্রতি বছরের মতো এ বছরও ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার ভোলানন্দ আশ্রম পরিচালিত বৃদ্ধাশ্রমে যান সম্রাটবাবু। এই বৃদ্ধাশ্রমে 125 জন আবাসিক। যাঁদের মধ্যে 70 জন মহিলা। তৃণমূল যুবনেতা পিতৃতর্পণ সেরে গঙ্গার ঘাট থেকে সোজা চলে আসেন এই আশ্রমে। সেখানে তাঁদের সঙ্গে চলে দেদার আড্ডা। তারপর দুপরে মধাহ্নভোজের আয়োজন করা হয়। সম্রাট তপাদার নিজে পরিবেশন করে খাঁইয়ে তাঁদের হাতে নতুন বস্ত্র তুলে দেন।

আরও পড়ুন – রবীন্দ্র সরোবরের পরিবর্তে 4টি নতুন জলাশয়ে ছট পুজো নির্দিষ্ট করল রাজ্য সরকার

এবারে মেনু ছিল ভাত, ডাল, নিরামিষ তারকারি, পটল চিংড়ি,  ইলিশ মাছ, চাটনি, পাপড়, মিষ্টি। সম্রাটবাবু এই বিষয়ে বলেন, ‘এই কাজ করে আমি তৃপ্ত। আসল তর্পণ আমার এঁনাদের কাছে আসা।  এঁনাদের সঙ্গে সময় কাটানো। আমার সারা বছরের অক্সিজেন হলেন এঁনারা।’

আরও পড়ুন – চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলায় 400 বছর ধরে চটের পটচিত্রে দুর্গাপুজো হয়

Related articles

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...

ভারতীয় দলের সাজঘরে বর্ণবিদ্বেষ! শিবরামকৃষ্ণনের বিস্ফোরক অভিযোগ

খেলার মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা নতুন কোনও বিষয় নয়, এবার ভারতীয় দলের (Indian Team) সতীর্থদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ...

একছুটে তৃণমূল সেনাপতির সভায় কেশিয়াড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে রাজ্যজুড়ে প্রচারে নয়া নয়া কৌশল নজর কাড়ছে। এই তালিকায় নাম জুড়ল কেশিয়াড়ি...