Wednesday, April 8, 2026

নারদা তদন্তে চাঞ্চল্যকর মোড়! এবার “থ্রি-M”-কে মুখামুখি জেরায় বসাতে চলেছে CBI

Date:

Share post:

আইপিএস এসএমএইচ মির্জাকে সিবিআই হেফাজতে নেওয়ার পর থেকেই নারদা তদন্ত হঠাৎ গতি পেয়েছে। মির্জাকে জেরা করে এমন সব তথ্য কেন্দ্ৰীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা হাতে পেয়েছে, যেখানে বিজেপি নেতা মুকুল রায় কিন্তু অশনি সঙ্কেত পাচ্ছেন।

সূত্রের খবর, জেরার সময় মির্জা নাকি দাবি করেছেন, তাঁর মাধ্যমেই “ছদ্মবেশী” ব্যবসায়ী নারদা কর্তা ম্যাথু স্যামুয়েলের থেকে নেওয়া টাকা পৌঁছেছে মুকুল রায়েট কাছে। এবং মুকুলের এলগিন রোডের ফ্ল্যাটেই লেনদেন হয়েছে টাকার। যদিও জিজ্ঞাসাবাদের সময় মুকুল গোটা বিষয়টি অস্বীকার করে চলেছেন।

আরও পড়ুন – বাড়িতে সিবিআই, যা বললেন মুকুল

অন্যদিকে, ম্যাথু স্যামুয়েল নিজেও তদন্তকারীদের জানিয়েছেন যে তিনি মুকুল রায়ের নির্দেশে মির্জাকে টাকা পৌঁছে দিয়েছিলেন। এবং মির্জা গ্রেফতার হলে, কেন ফাঁকা হবে না মুকুলকে? এই প্রশ্নও তুলেছেন ম্যাথু। শুধু তাই নয়, মির্জার গ্রেফতারি ও মুকুলকে জেরার পর থেকে প্রকাশ্যে খুব তৃপ্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে বিষয়টিকে নির্ভীক সাংবাদিকতার জয়, গণতন্ত্রের চতুর্থস্তম্ভের জয় ইত্যাদি ইত্যাদি বক্তব্যগুলো জনমানসে তুলে ধরছেন ম্যাথু।

এদিকে, মুখোমুখি জেরার পর মির্জা নাকি মুকুল, কে সঠিক বলছেন, কে ভুল তথ্য দিচ্ছেন তা স্পষ্ট করতে সিবিআই ম্যাথুকেও ডেকে পাঠিয়েছে বলে খবর। তাঁকেও মুকুল এবং মির্জার মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই। তাহলেই বিষয়টি দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে তদন্তকারীদের সামনে। তাই নারদা কাণ্ডের জাল আরও গুটিয়ে এবার মির্জা-মুকুল-ম্যাথুকে সামনা সামনি করে দুধ কা দুধ, পানি কা পানি করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন – নারদ তদন্তে মুকুল-মির্জাকে মুখোমুখি বসিয়ে তদন্ত সিবিআইয়ের

Related articles

অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!

বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল...

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...