Wednesday, April 8, 2026

চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলায় 400 বছর ধরে চটের পটচিত্রে দুর্গাপুজো হয়

Date:

Share post:

প্রায় 400 বছরের বেশি সময় ধরে চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলায় মূর্তিহীন পুজো হয়ে আসছে। বাদশাহী আমলের বণিক সেবকরাম পাল এই পুজো শুরু করেছিলেন। প্রয়াত বণিক সেবকরাম এলাহাবাদ থেকে নিয়ে এসেছিলেন বিশেষ ধরণের চটের পটচিত্র। সেই পটচিত্রেই দেবীর পুজো হত। সময়ের সঙ্গে সঙ্গে সেই পটচিত্রের হদিশ আর মেলেনা। তবে পুরনো ঠাকুরদালানে এখন ফ্লেক্স করা দেবী দুর্গার সপরিবার চিত্রই পুডো হয়। তাতেই সনাতনী নিয়ম মেনে প্রতিবছর দুর্গাদেউলে সমবেত হয় পালপরিবারের উত্তর পুরুষরা।

আরও পড়ুন- মুকুলের ফ্ল্যাটেই টাকার লেনদেন! পুনর্নির্মাণের পর কার্যত নিশ্চিত সিবিআই
হুগলি নদীর পাড়ে অধুনা পালগলির সেবকরাম ভবনের পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানান লোককথা। ইতিহাস বলছে, আদি বর্ধমানের বাসিন্দা সেবকরাম ভাগ্যান্বেষণে এসেছিলেন হুগলি নদীর পাড়ে। সেখানেই এক সাধু একদিন গচ্ছিত করে দিয়ে যান অষ্টধাতুর রাধাকৃষ্ণ মূর্তি। অনটনের পরিবারে তখন মানুষের অন্ন জোটাই দায়। ফলে দেবমূর্তি থেকে যায় সিন্দুকে। তারপরেই আসে সেই স্বপ্নাদেশ। মন্দির গড়ে বসানো হয় রাধাকৃষ্ণ মূর্তি। কথিত, তারপরই হাল ফেরে সেবকরামের। ভাগ্যান্বেষী যুবক হয়ে উঠেন চর্চিত বণিক। চুঁচুড়ার বিস্তীর্ণ এলাকায় গড়ে তোলেন স্থাবর সম্পদ।


পুরনো আমলের বিপুলকার পালবাড়ি শত শরিকে বিভক্ত হয়ে গেলেও সেই ইতিহাসের বর্ণময় স্বাক্ষর এখনও বহন করেছে দুর্গাপুজো। পাল পরিবারের বংশধর অনিলকুমার পাল বলেন, যেটুকু শুনেছি আমাদের কুলদেবতা ছাড়া মূর্তি পুজো করা যায় না। আর দুর্গা আমাদের কুলদেবতা নয়। তাই প্রথম থেকেই পটে পুজো হতো। বিরাট কাপড়ের সেই পট কালক্রমে নষ্ট হয়ে যাওয়ায় এখন ফ্লেক্সের উপরে মায়ের ছবি ছাপানো হয়েছে। মূল পুজো ঘটে হলেও সামনে দেবীর একটা ছবি না থাকলে মানসিক শান্তি হয় না। সেজন্যই মায়ের ছবির আয়োজন।


Related articles

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যেপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...

আজ রাজ্যের ৭ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! 

বুধবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার...