Wednesday, March 25, 2026

ওসামাকে বেরিয়ে আসার নির্দেশ দাপুটে অনিতার

Date:

Share post:

সাধারণ মানুষদের পণবন্দি করে রেখেছে জঙ্গিরা। আর বাইরে তাদের ধরতে হাজির পুলিশ বাহিনী। ঘটনাস্থল জম্মু-কাশ্মীরের রামবান জেলা। হিজবুল জঙ্গি ওসামার লুকিয়ে থাকার খবর পেয়ে পৌঁছে যায় পুলিশ বাহিনী। নেতৃত্বে ছিলেন দাপুটে আইপিএস অফিসার অনিতা শর্মা। তিনি ওখানকার অতিরিক্ত পুলিশ সুপার। যে বাড়িতে হিজবুল জঙ্গি ওসামা ও তার সঙ্গীরা সাধারণ মানুষদের আটকে রেখেছিল তার বাইরে থেকেই তিনি আওয়াজ দেন ওসামাকে। নির্দেশ দেন, “বেরিয়ে এসো ওসামা। তোমাকে কেউ ছোঁবে না। তোমার কোনও ক্ষতি হবে না। 15 মিনিট সময় দিচ্ছি বেরিয়ে এসো”। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে। ভিডিওতে শোনা যায়, অনিতা শর্মা নির্দেশ দিচ্ছেন, পণবন্দি মানুষদের আগে বের করে দিয়ে ওসামা যেন অস্ত্র সমর্পণ করে। এই হিজবুল কমান্ডারই বিজেপি নেতা অনিল পরিহার, তাঁর ভাই অজিত পরিহার, আরএসএস নেতা চন্দ্রকান্ত শর্মাকে খুনে অভিযুক্ত। অস্ত্র ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে, পরে ওসামাকে মারতে বাধ্য হয় সেনা।

Related articles

মিডিয়াকেও ভয়! MCC-র নিয়মের সঙ্গে সংবাদ মাধ্যমের উপরও কমিশনের নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছাড়া কমিশনের দফতরের দ্বিতীয় তলাতেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা। চরম গোপণীয়তার নিদর্শন রেখে...

পরপর ৩ চিঠি তৃণমূলের, সময় দিচ্ছেন না রাষ্ট্রপতি

পরপর তিনটি চিঠি লেখার পরেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কোনও সময় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার রাষ্ট্রপতি...

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...