Monday, June 15, 2026

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

Date:

Share post:

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ২০০৮ সালে আইপিএলের প্রথম ম্যাচ খেলেছিলেন মহারাজ। বিগত ১৮ বছরে আইপিএলের ব্যান্ড ভ্যালু পাল্লা দিয়েছে বেড়েছে।

এই প্রসঙ্গে সৌরভ একটি অনুষ্ঠানে বলেছেন, “ ২০০৮ সালে আইপিএলের প্রথম বলটা আমি খেলেছিলাম। সেখান থেকে আজ আইপিএল কোথায় পৌঁছে গিয়েছে, বছরে মাত্র আড়াই মাস এই টুর্নামেন্ট হয় তাতেই এমন জায়গায় পৌঁছেছে।। আমি মনে করি, আইপিএল এখন আমেরিকার ন্যাশনাল বাস্কেটবল লিগের সঙ্গে পাল্লা দিতে পারে। আইপিএলকে এখন এমনকী ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের থেকেও বড়। যে অঙ্কের টাকা লেনদেন হচ্ছে, তা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো।”

আইপিএলকে মঞ্চ করেই অতীতে অনেকেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। এবারও যে তাঁর নজর থাকবে একাধিক তরুণ ক্রিকেটারের দিকে তা জানাতে ভুল করেননি সৌরভ। তাঁর কথায়, “এবারের আইপিএলে অনেক তরুণ ক্রিকেটার নিজেদের প্রতিভার পরিচয় রাখার সুযোগ পেয়েছে। তবে আমি এবারের আইপিএলে আকিব নবিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, আয়ুষ মাত্রে, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদবের দিকেও নজর থাকবে।

যদিও ধোনির অবসর নেওয়ার সম্ভাবনা নিয়ে কোনও স্পষ্ট উত্তর দেননি, সৌরভের ছোট্ট প্রতিক্রিয়া, “আমি ধোনিকে এই বিষয়ে যা বলার বলব, যে কী করতে হবে, সংবাদমাধ্যমকে বলব না।”

Related articles

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...