Wednesday, March 25, 2026

বৃষ্টিতে ভাসছে পুজোর আগের শেষ রবিবার

Date:

Share post:

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। সেইমতো রবিবার ভোর থেকেই তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতা সহ আশপাশের অঞ্চলে ভোর থেকেই আকাশ কালো। দফায় দফায় ভারী ও মাঝারি বৃষ্টি হয়েই চলেছে। কলকাতার বেশ কয়েকটি জায়গা জলমগ্ন। এই পরিস্থিতিতে মাথায় হাত ক্রেতা-বিক্রেতার। পুজোর আগে 29 তারিখই শেষ রবিবার। একেই টানা বৃষ্টিতে এবার জমে উঠছে না পুজোর বাজার। বিশেষ করে পসরা সাজিয়ে বসতে পারছেন না ফুটপাতের বিক্রেতারা। এই পরিস্থিতিতে আজকেই শেষ রবিবার আশা ছিল ভালো ব্যবসার। ছুটির অভাবে যাঁরা পুজোর বাজার করতে পারেননি, তাঁরাও এই শেষ রবিবারকে পছন্দের জিনিস কেনার জন্য ঠিক করেছিলেন। কিন্তু সকাল থেকে আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে তাঁদের পুজোর শপিংয়ের প্ল্যান এখনও অনিশ্চিত।
আগামী ২৪ ঘণ্টয় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সকাল থেকে বৃষ্টি চলছে রাজ্য জুড়ে। রবিবারেও তার খামতি নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং-সহ আশপাশের অঞ্চলে লাগাতার বৃষ্টি হচ্ছে।
এমনিতেই পুজোর বাজারে বিকিকিনি খুব খারাপ দাবি ব্যবসায়ীদের। এর মধ্যে লাগাতার বৃষ্টি। দুয়ে মিলিয়ে চিন্তার ভাঁজ ক্রেতা-বিক্রেতা দুই তরফের কপালেই।

Related articles

পরপর ৩ চিঠি তৃণমূলের, সময় দিচ্ছেন না রাষ্ট্রপতি

পরপর তিনটি চিঠি লেখার পরেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কোনও সময় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার রাষ্ট্রপতি...

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...