Thursday, May 21, 2026

ব্রাউন সুগার সহ গ্রেফতার চার

Date:

Share post:

প্রায় আট লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার চার। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থানার অন্তর্গত এলাকায়। রবিবার রাতে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। ধূপগুড়ির 12 নং ওয়ার্ডের থানা রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃতদের মধ্যে দু’জন ক্রেতা ও দু’জন বিক্রেতা বলে জানা গিয়েছে। এই চার ধৃতদের মধ্যে একজন মহিলাও আছে।

দুজন ক্রেতা রতজ সাহা ও বিকাশ থাপা বীরপাড়ার বাসিন্দা। আর রাজু অধিকারি এবং রত্না অধিকারি বিক্রেতা বলে জানা গিয়েছে। রাজু অধিকারির বাড়িতে অভিযান চালিয়েই ওই ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিনই ব্রাউন সুগার আমদানি করা হয়েছে এবং দু’জন ক্রেতা তা কিনতে এসেছে এমন খবর গোপনে পেয়েই অভিযান চালায় পুলিশ। তারপর সেখান থেকেই বেআইনি সামগ্রী সহ হাতেনাতে চারজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন – নৌকা উল্টে বিপর্যয়, নিখোঁজ অনেক যাত্রী

Related articles

ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল ‘রামলাল’

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল 'রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়— এই দাবি নিয়ে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার...

এক ইমেলেই ৮ হাজার ছাঁটাই! জুকারবার্গের ‘সাফাই’ ঘিরে উত্তাল নেটদুনিয়া 

এপ্রিলের শুরুতে একটি ইমেলে কাজ হারিয়েছিলেন ওরাকেলের ৩০ হাজার কর্মী। ১ মাসের মধ্যেই বুধবার মার্ক জুকারবার্গের মেটা একসঙ্গে...

ভারতে হঠাৎ বন্ধ ‘ককরোচ জনতা পার্টি’র এক্স হ্যান্ডল! কিন্তু কেন?

রাতারাতি ১৫ মিলিয়ন ফলোয়ারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি'। একাধিক প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকারের...