Tuesday, June 16, 2026

মিলল না জামিন, 14 দিনের জেল হেফাজত মির্জার

Date:

Share post:

জামিনের আবেদন খারিজ। নারদ-মামলায় অভিযুক্ত আইপিএস অফিসার এসএমএইচ মির্জার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআইযের বিশেষ আদালত। বৃহস্পতিবার, এসএমএইচ মির্জাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেদিনই তাঁকে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হলে, 5 দিনের সিবিআই আদালতের নির্দেশ দেন বিচারক। সেই মতো সোমবার ফের এসএমএইচ মির্জাকে আদালতে পেশ করা হয়। ব্যাঙ্কশাল কোর্টে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। কিন্তু তার বিরোধিতা করে সিবিআই। আদালত সূত্রে খবর, সোমবার, আদালতে কেস ডাইরি দেখতে চান বিচারক। মির্জার আইনজীবী আদালত কক্ষের বাইরে জানান, মির্জা প্রভাব খাটিয়েছেন, একথা কেউ প্রমাণ করতে পারবেন না। পুরো বিষয়টা ম্যাথু স্যামুয়েল সবচেয়ে ভালো জানবেন বলেও মত বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপারের আইনজীবীর। ম্যাথুকে জিজ্ঞাসাবাদ করার আবেদনও মির্জার তরফে জানানো হয়েছে বলে আদালত সূত্রে খবর। আদালতে রুদ্ধদ্বার শুনানি হয়। শুনানি শেষে মির্জার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন – রাজীব-মামলার শুনানি আজ, দু’পক্ষই সুপ্রিম কোর্টে যাওয়ার সলতে পাকাচ্ছে

Related articles

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...