Tuesday, June 16, 2026

টালা ব্রিজ দিয়ে বাস চালাতে চায় রাজ্য, আপত্তি রাইটসের

Date:

Share post:

পুজোর সময় যানজট এড়াতে টালা ব্রিজের উপর দিয়ে বাস চালানোর পরিকল্পনা নিতে চলেছে রাজ্য সরকার। এ বিষয় নিয়ে সোমবার নবান্নে বৈঠক হয় রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে। রাজ্যের আধিকারিক এছাড়াও বৈঠকে ছিলেন রাইটস এবং রেলের কর্তারা। এই বৈঠকের রাজ্য সরকার প্রস্তাব দিয়েছে পুজোর সময় যাতে যানজটে এড়িয়ে টালা ব্রিজের উপর দিয়ে বাস চালানো যেতে পারে।

আরও পড়ুন – শুনানি শেষ, রাজীবের আগাম জামিন মামলার রায়দান স্থগিত

যদিও সূত্রের খবর এই বিষয়ে তাদের আপত্তি জানিয়েছে সমীক্ষাকারী সংস্থা রাইটস। রাইট স্যার বক্তব্য ব্রিজের বর্তমান অবস্থা মোটেই ভালো নয়। তারপরে সেখানে দিয়ে বাস চালানো দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ পুজোর সময় কিভাবে তারা পরিস্থিতি সামাল দিতে পারে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মঙ্গলবার ফের বৈঠকে বসছে রাজ্য সরকার। সোমবার গোটা দিন কিকি সমস্যা হচ্ছে সে বিষয়ে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, টালা ব্রিজ বন্ধ থাকার ফলে ঘুরপথে চালানো হচ্ছে বাস। কিছু বাস চালানো হচ্ছে বালি ব্রিজ দিয়ে। বাকি বাস চিড়িয়া মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাস। ফলে তীব্র যানজটের ছবি দেখা যাচ্ছে এই সব রাস্তায়। অন্যদিকে গন্তব্যস্থলে পৌঁছাতে সমস্যায় পড়ছেন যাত্রীরা।

আরও পড়ুন – তাহলে কি অমিত শাহের সঙ্গে ‘স্টেজ-শেয়ার’ করবেন সুজিত-কৃষ্ণা? জল্পনা আকাশছোঁয়া

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...