Saturday, June 27, 2026

নৌকা উল্টে বিপর্যয়, নিখোঁজ অনেক যাত্রী

Date:

Share post:

সাতসকালে মহিষাদলে রূপনারায়ণ নদে নৌকা উল্টে বিপর্যয়। নিখোঁজ অনেক যাত্রী। সোমবার সকালে, মায়াচর থেকে অমৃতবেড়িয়া যাওয়ার সময় মহিষাদলের কাছে দনিপুরের চরে আটকে যায় নৌকাটি। কিছুক্ষণ আটকে থাকার পরে, জোয়ারের স্ত্রোতে উল্টে যায় সেটি। সেই সময় নৌেকাতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে খবর। সাঁতরে ২৬ জন যাত্রী নদীর চরে উঠতে পারলেও, বাকিদের খোঁজ মেলেনি। তমলুক ও মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ইতিমধ্যেই স্পিড বোর্ড নিয়ে শুরু হয়েছে উদ্ধার কাজ। ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে। উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন স্থানীয় মৎস্যজীবীরাও। পুলিস সূত্রে খবর, অতিরিক্ত যাত্রী তোলার কারণেই দুর্ঘটনা ঘটে। নৌকায় ছিল না কোনও লাইভ জ্যাকেটও। মাঝির গাফিলতির কারণেই এই বিপর্যয় বলে অভিযোগ।

আরও পড়ুন-পুজোর আগেই তিনটি ব্রিজের উদ্বোধন

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...