Tuesday, May 19, 2026

সন্দেশখালি মামলায় কাটল না জট, হাই কোর্টে খারিজ জামিনের আবেদন

Date:

Share post:

সন্দেশখালির (Sandeshkhali) সিবিআই (CBI) মামলায় আপাতত জেল মুক্তি হচ্ছে না শেখ শাহজাহানের (Sheikh Shahjahan)। জামিনের আশায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেও তাঁর আবেদন খারিজ করে দেয় আদালত। বিচারপতি শুভ্রা ঘোষ (Shubhra Ghosh) স্পষ্ট জানিয়ে দেন, এই মুহূর্তে তাঁকে জামিন দেওয়া সম্ভব নয়। এর আগে শীর্ষ আদালতেও তাঁর জামিনের আবেদন নাকচ হয়েছিল।

২০২৪ সালে রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি (ED)। অভিযোগ, সেই সময় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় কয়েকজন আধিকারিক আহত হন বলেও দাবি। পাশাপাশি তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ (Laptop) এবং নগদ টাকাও (Cash) ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। ঘটনার পর ইডি অভিযোগ দায়ের করে শাহজাহানের বিরুদ্ধে। আরও পড়ুন: এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!

শাহজাহানের আইনজীবীর (Lawyer) দাবি, এই মামলায় সাক্ষীর সংখ্যা অনেক এবং যাঁর বয়ানের ভিত্তিতে অভিযোগ আনা হয়েছে, সেই মাজেদা বিবিকেও (Majeda Bibi) পরে সিবিআই চার্জশিটে (Charge Sheet) অভিযুক্ত করা হয়েছে। তাই নতুন করে বিষয়টি বিবেচনার আর্জি জানানো হয়। তবে আদালত সেই যুক্তি মানেনি এবং জানিয়ে দেয়, এখনই জামিন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

বর্তমানে জেল হেফাজতেই রয়েছেন শেখ শাহজাহান। তাঁর বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত এখনও চলছে। এর পাশাপাশি উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের ঘটনাতেও তাঁকে প্রধান অভিযুক্ত হিসেবে মামলা করা হয়। ২০১৯ সালের ওই ঘটনার প্রায় পাঁচ বছর পর আদালতের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের (CBI) হাতে যায় এবং সেই সূত্রেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

Related articles

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...