Thursday, March 26, 2026

একই দিনে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা বিজেপি-শিবসেনার

Date:

Share post:

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন আসন্ন। তার জন্য বিজেপি ১২৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আর সেই দেখে শিবসেনাও প্রকাশ করেছে নিজেদের প্রার্থী তালিকা।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১২৪ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে শিবসেনা। তবে সূত্রের খবর, আরও দুটি আসনের জন্য বিজেপির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে উদ্ভব ঠাকরের দল। আগেই জানা গিয়েছিল যে, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়বে গেরুয়া শিবির ও শিবসেনা। সেই মতোই একই দিনে দুই দল প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

আরও পড়ুন – সব্যসাচীকে পার্থর জবাব

মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে যে ১২৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তাতে ৫২ জন বর্তমান বিধায়কের নামও আছে। অন্যদিকে, এই প্রথম শিবসেনার প্রার্থী হতে চলেছেন ঠাকরে পরিবারের কোনও সদস্য। প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। এখন জোট বেঁধে বিজেপি-শিবসেনা জয় পায় কিনা, সেটাই দেখার।

আরও পড়ুন – ধর্মের ভিত্তিতে বিভেদ মানে না ভারতীয় সংবিধান: অমিত

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...