Thursday, June 4, 2026

ধর্মের ভিত্তিতে বিভেদ মানে না ভারতীয় সংবিধান: অমিত

Date:

Share post:

পুজোর আগে রাজ্যে এসে নতুন করে আতঙ্কের সৃষ্টি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর মতে, ভারতের সংবিধানে কোথাও নেই, যে কোনও ধর্মের মানুষকে রাখা যাবে না বা দেশ থেকে বার করে দেওয়া যাবে। এনআরসি নিয়ে অসমের ঘটনাকে উল্লেখ করে অমিত মিত্র বলেন, উনিশ লক্ষের বেশি মানুষ এনআরসি-র জেরে নাগরিক তালিকায় থেকে বাদ পড়েছেন। তাঁদের রাখতে কয়েক কোটি টাকা খরচ করে অসমে জেলখানা তৈরি হচ্ছে বলেও মত তাঁর। ইতিমধ্যেই রাজ্যে এনআরসি আতঙ্কে 17 জন মারা গিয়েছেন বলে উল্লেখ করে রাজ্যের অর্থমন্ত্রী জানান, বাংলার মানুষেই এর তীব্র প্রতিবাদ করবেন।

আরও পড়ুন – অমিত শাহকে লক্ষ্য করে কালো পতাকা প্রদর্শন যাদবপুরের পড়ুয়াদের

Related articles

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...