Thursday, April 16, 2026

টাকার দাবিতে বিক্ষোভ ডাকঘরে

Date:

Share post:

পুজোর আগেই টাকা তুলতে না পেরে ডাকঘরের মধ্যেই বিক্ষোভে সামিল গ্রাহকরা। মঙ্গলবার, ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ার কানাইপুর ডাকঘরে। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই ডাকঘরে টাকা তুলতে পারছেন না তাঁরা। দুদিন পরেই ডাকঘরে পুজোর ছুটি। সেই কারণে এসময়ে টাকা না পেলে, তাঁদের কী হবে? সেকথা ভেবেই বিক্ষোভ দেখান গ্রাহকরা। অবিলম্বে তাঁদের টাকা দেওয়ার দাবিও জানানো হয়। এবিষয়ে পোস্টমাস্টার দেবাশিস চক্রবর্তী বলেন, তিনি নতুন কাজে যোগ দেওয়ায়, এখনও পর্যন্ত অ্যাকাউন্টের নয়া পাসওয়ার্ড জেনারেট হয়নি। সেই কারণেই সমস্যা হচ্ছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ূন – পুজোয় টালা ব্রিজে বাস চলাচল ও বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্নে বৈঠক

Related articles

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...