মহিলা সংরক্ষণ বিলের নামে রাজ্যগুলির উপর বিজেপির স্বৈরাচারী শাসন! একজোট বিরোধীরা

গোটা দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন চলছে। সেই সময়ে চুপি চুপি ফের সংসদে তিন বিল নিয়ে আসছে স্বৈরাচারী মোদি সরকার। তার মধ্যে মহিলা সংরক্ষণ বিলের নামে সংবিধানকেই সংশোধন করার অপচেষ্টা চালানো শুরু হবে বৃহস্পতিবার থেকে। তিন দিনের অধিবেশনে যেভাবে ডিলিমিটেশন বিল (Delimitation bill) পাশ করানোর চেষ্টা চালাচ্ছে বিজেপির মোদি সরকার, এবার বিরোধী দলগুলি একজোট হয়ে তার বিরোধিতা শুরু করবেন বিরোধী সাংসদরা। তারই রূপরেখা তৈরি করতে বুধবার বৈঠকে করে ইন্ডিয়া জোটের (I.N.D.I.A.) সদস্য দলগুলির সাংসদরা। তৃণমূলের তরফে যোগ দেন সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghose)।
Sponsored

বাংলায় ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদি বড় গলায় ঘোষণা করে গিয়েছেন মহিলা সংরক্ষণ বিল (women reservation bill) আনবেন সংসদে। আদতে যে বিল কেন্দ্রের সরকার আনার কথা বলছে, তা যে ২০২৩ সালেই এসেছিল, তা স্পষ্ট করে দেওয়া হল বিরোধী জোটের তরফে। সেই বিলেই এক তৃতীয়াংশ সংরক্ষণের কথা ছিল। অথচ ২০২৪ লোকসভা নির্বাচনের আগেও সেই বিলকে আইনে পরিণত করে কার্যকর করা হয়নি। এবার রাতারাতি নতুন বিল এনে কার্যকর করার জন্য একেবারে সংসদে আসন সংখ্যা বাড়াচ্ছে বিজেপি সরকার। যার জন্য সংবিধান সংশোধনের পথে যাচ্ছে বিজেপি সরকার।
বৃহস্পতিবার সংসদে এই বিল নিয়ে আলোচনা শুরু হলে বিরোধী জোটের সংসদরা প্রতিবাদের পথেই যাবেন জানানো হয় বুধবারের বৈঠকের পরে। সেক্ষেত্রে ২০২৩ সালের মহিলা সংরক্ষণ বিলের (women reservation bill) পক্ষে সওয়াল করবেন বিরোধী সংসদরা। ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকেই যেন সেই বিল কার্যকর হয়, তার দাবি জানানো হবে। সেই সঙ্গে যে পথে ডিলিমিটেশনের পথে হাঁটছে কেন্দ্রের স্বৈরাচারী সরকার তার প্রবল বিরোধিতার পথে যাবেন সাংসদরা।
বিরোধী জোটের তরফ থেকে অভিযোগ তোলা হয়, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক লোকসভার আসন ৫০ শতাংশ বাড়ানোর কথা বলেছে। যা রাজ্যগুলিতে সমানুপাতিক হারে বাড়বে। কিন্তু তা তাদের প্রস্তাবিত বিলে উল্লেখ করা হয়নি। এখানেই গভীর ষড়যন্ত্র দেখছে বিরোধী জোট। একটি স্বৈরাচারী পথে ডিলিমিটেশন করে রাজ্যগুলির অধিকার খর্ব করে সংসদের আসন ৮৫০ করার পথে হাঁটছে বিজেপি সরকার। এমনটাই অভিযোগ তোলা হয় বুধবারের বৈঠক থেকে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
Just now

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
1h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
2h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
2h ago

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
4h ago
More from শিরোনাম
View All →
শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
5h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
20h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago
