Saturday, April 18, 2026

স্টিং অপারেশনে বিস্ফোরক মদন, অস্বস্তিতে তৃণমূল

Date:

Share post:

স্টিং অপারেশনে তৃণমূল নেতা মদন মিত্র বিস্ফোরক বয়ানে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। রিপাবলিক টিভির একটি স্টিং অপারেশনে দলের দুর্নীতি, জয়শ্রী রাম স্লোগানের বিরোধিতা সহ দিদিকে বলো কর্মসূচির সমালোচনা করে মদন কার্যত দলকেই কাঠগড়ায় তুলে এনেছেন। আর সে নিয়ে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল।

স্টিং অপারেশনে চা খেতে খেতে সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী। মদনের বক্তব্য, দলে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। ভোটে প্রশাসনকে কাজে লাগানো হচ্ছে। তাঁর দাবি, হেরে যাওয়ার ভয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই করতে গিয়ে ১৫০ জনকে খুন করা হয়েছে। পুলিশই এখন দল চালাচ্ছে। কোথাও ভোট হলে পুলিশ ফোন করে আমাদের জানায়। পুলিশকে পুরোপুরি নিজেদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন – পুজোয় টালা ব্রিজে বাস চলবে না, নবান্নে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

জয়শ্রী রাম স্লোগান শুনে মুখ্যমন্ত্রীর পাল্টা প্রতিক্রিয়া প্রসঙ্গে মদন বলেছেন, মুখ্যমন্ত্রী মনে করছেন, তাঁর বিরুদ্ধে একটি শক্তিশালী স্লোগান রাজ্যে উঠে আসছে। সেটা সহ্য করতে না পেরেই তিনি পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে। কিন্তু এই প্রতিক্রিয়া কী মুসলিম ভোট ব্যাঙ্ক ধরে রাখার জন্য? মদনের জবাব, মুসলিম ভোট নয়, বেসিক ভোট ব্যাঙ্ক হারানোর ভয়েই এই প্রতিক্রিয়া। আমি ভবানীপুরে রামকথা অনুষ্ঠান করতে চেয়েছিলাম। কিন্তু দলের বিরোধিতায় কর্মসূচি থেকে সরে আসি।

দিদিকে বলো কর্মসূচি নিয়েও মদন সমালোচনা করেছেন। মদনের কথায়, বাসে, ট্রামে, ট্রেনে, রাস্তায়, ফোন কভারে মুখ্যমন্ত্রীর এত ছবি মানুষ পছন্দ করছেন না। এটা পাল্টা ক্ষতি করছে তৃণমূল কংগ্রেসেরই।

আরও পড়ুন – পুজোয় টালা ব্রিজে বাস চলাচল ও বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্নে বৈঠক

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...