Site Logo

সংসদীয় রাজনীতির জাতীয় ময়দানে নীতীন নবীন: বিজেপির ৯ মনোনয়নে মাত্র ১ মহিলা

EBBS Desk·
সংসদীয় রাজনীতির জাতীয় ময়দানে নীতীন নবীন: বিজেপির ৯ মনোনয়নে মাত্র ১ মহিলা

একেবারে অনামী রাজনীতিককে বিজেপির জাতীয় সভাপতি পদে তুলে এনে কার্যত মোদি-শাহরা বিজেপিতে নিজেদের ক্ষমতাকে কায়েম রাখারই ব্যবস্থা করেছিলেন। সেই নীতীন নবীনকেই (Nitin Nabin) এবার সংসদে পাঠাচ্ছে বিজেপি। রাজ্যসভার (Rajyasabha) ৯ মনোনীত প্রার্থীর তালিকায় বিহার থেকে প্রার্থী নীতীন নবীন।

Sponsored

Sranchi In Article

বিহারের মন্ত্রিত্ব থেকে রাজ্যসভার সাংসদ। সংসদীয় রাজনীতিতে এবার নীতীন নবীনের জাতীয় স্তরে পাকাপাকি পদ। কার্যত আরএসএস-এর (RSS) সঙ্গে বিজেপির যে দূরত্ব সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda) থাকাকালীন তৈরি হয়েছিল, সেই সম্পর্কের মেরামতির দায়িত্ব রয়েছে নীতীন নবীনের (Nitin Nabin) উপর। সংসদেও আরএসএস-এর দৃষ্টিভঙ্গি রাজ্যসভার বক্তৃতায় নীতীন নবীন তুলে ধরবেন, বিজেপির পদক্ষেপে এমনটাই প্রকাশিত হচ্ছে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

রাজ্যসভার যে নটি পদের প্রার্থীর নাম বিজেপি মঙ্গলবার প্রকাশ করেছে তার মধ্যে একমাত্র মহিলা প্রার্থী ছত্রিশগড়ের লক্ষী ভার্মা। সংসদীয় রাজনীতিতে তিনি নতুন নন। ২০০০ সালে বিজেপির সাংসদ নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে বিজেপির একাধিক কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি। কিন্তু মাত্র একজন মহিলা প্রার্থী মনোনীত করে বিজেপি আরও একবার প্রমাণ করল তাদের রাজনীতিতে প্রধান চরিত্র পুরুষেরাই। নারী ক্ষমতায়নের কথা মুখে বললেও অন্তর থেকে তা আদতে পালন করতে পারে না বিজেপি।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →