Friday, June 26, 2026

রাজ্যে কোনও হিন্দুকে তাড়ানো হবে না, দাবি দিলীপের

Date:

Share post:

নেতাজি ইন্ডোরের সভায় এনআরসি প্রধান ইস্যু। সেই ইস্যু উসকে দিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, পুজোর আগে রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। উদবাস্তু বাঙালি হিন্দুকে ভয় দেখানো হচ্ছে, পাহাড়ে গোর্খাদের, এখানে মুসলিমদের। কিন্তু স্পষ্ট জানাচ্ছি, ভয় পাওয়ার কারন নেই। বিজেপি এ রাজ্য থেকে কোনও হিন্দুকে তাড়াতে দেবে না। কোনও উদবাস্তুকে উচ্ছেদ করতে দেবে না। আপনারা নিশ্চিন্ত থাকুন।

এদিন এনআরসি ইস্যু নিয়ে বিজেপির সব নেতাই বক্তব্য রেখেছেন। রাহুল সিনহা থেকে লকেট কিংবা অমিত শাহ সকলেরই একই বক্তব্য। দিলীপ বলেন, পুজোর আগে রাষ্ট্রীয় সভাপতির কলকাতায় আসা তাৎপর্যপূর্ণ এবং আমাদের কাছে উপহার স্বরূপ। বাংলায় এনআরসি নিয়ে তৃণমূল, কংগ্রেস, সিপিএম ভুল বোঝাচ্ছে। মুসলিম থেকে গোর্খাদের ভুল বোঝাচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। বিজেপি এখন বাংলায় বিকল্প। আমরা কথা দিয়ে কথা রাখি। আগামী দিনেও রাখব।

আরও পড়ুন-বাংলায় শ্যামাপ্রসাদ কার্ড খেললেন অমিত শাহ

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...