Tuesday, June 23, 2026

সব্যসাচীর বিজেপি যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

বহু জল্পনা-চর্চার অবসান ঘটতে পারে আজ মঙ্গলবার। সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের উপস্থিতিতে গেরুয়া শিবিরে পাকাপাকি ভাবে নাম লেখাতে চলেছেন বর্তমানে তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত।
গত লোকসভা ভোটের আগে থেকেই পদ্ম-যোগের অভিযোগে অজস্রবার খরবের শিরোনামে উঠে এসেছেন তিনি ।যদিও সব্যসাচীকে শাহ যোগদান করাবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য বিজেপিতে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘যোগ দেওয়ার বিষয়ে সব্যসাচী আমায় কিছু জানাননি। তবে দিল্লির নেতাদের সঙ্গে কথা হয়েছে নিশ্চয়।’’ তাঁর বক্তব্য, ‘‘সর্বভারতীয় সভাপতি এ ভাবে যোগদান করান বলে শুনিনি।’’
রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী। বিজেপির নেতা মুকুল রায়ের সঙ্গে ‘লুচি-আলুরদম’কাণ্ডে জড়িয়ে পড়ার পরে তাঁর ‘মান’ ভাঙানোর বহুবিধ চেষ্টা করেন তৃণমূল নেতৃত্ব।
আজ বেলা দেড়টা নাগাদ কলকাতায় পৌঁছবেন অমিত। বেলা 2টো নাগাদ নেতাজি ইন্ডোরে পৌঁছনোর কথা তাঁর। জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে বক্তৃতা করে সেখানেই দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করার কথা তাঁর। সন্ধ্যায় সল্টলেকের বি জে ব্লকে পুজো উদ্বোধন করে ফিরে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...