Wednesday, March 25, 2026

ধর্ম নিরপেক্ষ অখণ্ড বাঙালিয়ানার স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী: ব্রাত্য

Date:

Share post:

এনআরসি নামে বিভেদের রাজনীতি করছে বিজেপি। ব্যারাকপুরে গান্ধিঘাটে অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানালেন মন্ত্রী ব্রাত্য বসু। তাঁর অভিযোগ, অসমে এনআরসি নামে জাতি-ধর্ম নির্বিশেষে দেশ থেকে তাড়ানোর ষড়যন্ত্র চলছে। শুধু তাই নয়, বাংলায় এসে যে বাঙালিয়ানার দাবি করছেন বিজেপি নেতৃত্ব তাকেও চ্যালেঞ্জ জানিয়েছেন ব্রাত্য বসু। তিনি প্রশ্ন তুলেছেন, কেন আরএসএস বা বিজেপির শীর্ষ নেতৃত্বে কোনও বাঙালিকে দেখা যায়নি? তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ধর্ম নিরপেক্ষ অখণ্ড বাঙালিয়ানার স্বপ্ন দেখেন। সেই জন্যেই তিনি বিশ্ববাংলা গড়েছেন। দেশ জুড়ে চলা ধর্মের ভিত্তিতে হিংসার রাজনীতির মোকাবিলা করতে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন বলে এদিন বলেন ব্রাত্য বসু।

আরও পড়ুন-মুকুলকে পাশে বসিয়ে CBI-কে কোন বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ?

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...