Tuesday, June 16, 2026

বেতন নিয়ে ঠিকা কর্মীদের নয়া নির্দেশ বিএসএনএলের

Date:

Share post:

পুজোর মুখে বেতন নিয়ে ঠিকা কর্মীদের বিশেষ নির্দেশ বিএসএনএলের।
সংস্থার তরফে জানানো হয়েছে ঠিকা কাজে বরাতের খরচ 50% কমলে ঠিকা কর্মীদের বেতন হবে। আর্থিক সঙ্কটে জর্জরিত রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির সদর দফতর ইতিমধ্যেই সমস্ত সার্কলে ওই নির্দেশিকা পাঠিয়েছে।
রাজ্যে বিএসএনএলের দুই শাখা আছে । ক্যালকাটা (ক্যাল-টেল) সার্কলে প্রায় 5 হাজার এবং ওয়েস্ট বেঙ্গল সার্কলে প্রায় 2 হাজার ঠিকা কর্মী আছেন । এত দিন পরে মঙ্গলবার তাঁদের মাত্র এক মাসের বেতন মেটানোর নির্দেশ এসেছে। তবে নয়া নির্দেশে বলা হয়েছে , পরের দফায় ফের তা মিলবে শর্ত মেনে বরাতের 50% খরচ সাশ্রয় করলে। এর আগে বিএসএনএলের স্থায়ী কর্মীরাও তিন মাস দেরিতে বেতন পেয়েছেন।
ফোনের নতুন লাইন দেওয়া থেকে অপটিক্যাল ফাইবার কেব্‌ল, লাইন রক্ষণাবেক্ষণ, অফিসে দিন-রাতের নিরাপত্তা রক্ষা, ডেটা এন্ট্রি, বিল বণ্টনের মতো নানান গুরুত্বপূর্ণ কাজ করেন ঠিকা কর্মীরা। শুধু কলকাতায় প্রায় 30 হাজার ল্যান্ডলাইন ও ব্রডব্যান্ড সংযোগ খারাপ হয়ে পড়ে থাকলেও সারাতে দেরি হচ্ছে বলে অভিযোগ।


Related articles

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...