Tuesday, June 16, 2026

রাজ্য বিজেপি নেতারা ছোটবেলা থেকে কী করলেন?

Date:

Share post:

অমিত শাহ কলকাতায় পুজো উদ্বোধন করতে চেয়েছিলেন। অথচ তেমন পুজো পাওয়া গেল না। শেষে বিধাননগরের একটি পুজোতে কোনোক্রমে গেলেন, তাও সেখানে নব্য বিজেপির ভিড় দেখা গেল।

রাজ্য বিজেপির নেতারা কী করছিলেন? পুজো নেই? ছোটবেলা থেকে পাড়ায় মেশেন নি? অন্তত নিজের পাড়ার পুজোতেও নিয়ন্ত্রণ নেই? অন্তত একটা পুজোরও প্রাণপুরুষ নন? এর নাম হিন্দুত্ব আর এই তাঁদের জনসংযোগ? দিল্লির হাওয়ায় দলের ভোট বাড়লে শুধু ভাষণ। টিভি আর ফেস বুকে জ্ঞান ! যে দলের শীর্ষনেতাদের একটি পুজোর উপরেও নিয়ন্ত্রণ নেই, তাঁদের ভিত্তি নিয়ে প্রশ্ন তোলাই যায়। উল্লেখ্য, কট্টর বাম জমানাতেও কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের নেতাদের পুজো বলে পরিচিত তালিকা বিরাট। বিজেপি কী করছিল? অমিত শাহকে দুচারজন শীর্ষনেতার পুজোয় নিয়ে যাওয়া গেল না? শেষ মুহূর্তে রাজনৈতিক হাওয়াকে কাজে লাগিয়ে “পুজো দখল” ফর্মুলা ডাহা ফেল। বিজেপি নেতারা কি নিজের পাড়ার পুজোটিতেও ছিলেন না? পুজো খোঁজার দেউলিয়াপনার খবর ছড়ানোটা কি ভালো হল?

Related articles

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...