Saturday, April 4, 2026

যাদবপুর 8বি বাসস্ট্যান্ডের কাছে সিপিএমের শারদস্টলে উপচে পড়ছে ভিড়

Date:

Share post:

যাদবপুর 8বি বাসস্ট্যান্ডের কাছে সিপিএমের শারদস্টল বুধবার উদ্বোধন হল। এটি বৃহত্তম স্টল।উদ্বোধন করলেন চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। কমরেড সুদীপ সেনগুপ্ত সহ বিশিষ্টজনেরা ।মার্কসবাদী সাহিত্য ছাড়াও নানা ধরণের বই থাকছে এই স্টলে। রীতিমতো আকর্ষণীয় হযেছে স্টলটি। কমরেড সুদীপ সেনগুপ্ত ও তাঁর সহকর্মীদের উদ্যোগে কয়েকদিন ধরে রাতভর কাজ চলেছে। শুধু সিপিআইএম বা বাম সমর্থক নন, যে কোনও বইপ্রেমীর আদর্শ ঠিকানা হবে এই স্টলটি।কমরেড সুদীপ সেনগুপ্ত বলেন, বই পড়ার প্রবণতা বাড়ানোই আমাদের অন্যতম লক্ষ্য । বিগত 40 বছর ধরে এই স্টল আমরা করছি । চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, কোনও কিছু বোঝার জন্য, নিজেকে সমৃদ্ধ করতে পড়ার কোনও বিকল্প নেই।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সম্প্রতি লেখা বইটিও পাওয়া যাচ্ছে এই স্টলে।অসুস্থতার মধ্যেও বুদ্ধবাবু কলম ধরেছেন।বুদ্ধবাবুর নতুন বই এর বিক্রি ভাল হবে বলেই মনে করছেন কমরেডরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...