Friday, June 26, 2026

বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের 6 জেলায়

Date:

Share post:

রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের 6 জেলায়। সেগুলি হল মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি।পরিস্থিতি রীতিমতো জটিল হয়েছে হাওড়ার আমতা-2 এবং উদয়নারায়ণপুরে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকাল থেকে জল আরও বেড়েছে। নতুন করে প্লাবিত হয়েছে উদয়নারায়ণপুরের বেশ কিছু গ্রাম। পুজোর মুখে এই বন্যা পরিস্থিতিতে বিপদে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

হুগলির পরিস্থিতি আরও সঙ্গীন। মুণ্ডেশ্বরী আর দামোদরের জলে ভাসছে চাঁপাডাঙা-সহ বেশ কিছু এলাকা। বর্ধমানের কিছু জায়গাও দামোদরের জলে প্লাবিত। বীরভূমের মহম্মদবাজার ব্লকের বেশ কিছু গ্রাম জলের তলায় রয়েছে। বন্যা পরিস্থিতি গুরুতর মালদা এবং মুর্শিদাবাদে। তবে নতুন করে বৃষ্টি না হওয়ায় আগামী কয়েকদিনে এই তিন জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

তবে হাওড়া এবং হুগলিতে জল আরও বাড়ার আশঙ্কা। কারণ মাইথন আর পাঞ্চেত জলাধার থেকে ছাড়া পুরো জল এখনও এসে পৌঁছায়নি। ফলে পঞ্চমীর দিন জল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন-বন্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে আলোচনায় মুখ্যসচিব

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...