Saturday, April 11, 2026

এনআরসির প্রভাব পড়বে না বাংলাদেশে, মোদির সঙ্গে কথা বলে জানালেন হাসিনা

Date:

Share post:

অসমে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে উদ্বেগে ছিল বাংলাদেশ। প্রশ্ন উঠেছিল, একদিকে যখন মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের নিয়ে সমস্যায় জেরবার হতে হচ্ছে বাংলাদেশকে, তখন এনআরসি তালিকা থেকে নাম বাদ যাওয়া মানুষদের নিয়ে নতুন করে কোনও সমস্যা হবে নাতো? এই বিষয়ে ঠিক কী করতে চাইছে ভারত?

অবশেষে শেখ হাসিনার ভারত সফরে ভারতের তরফে বাংলাদেশকে নির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়েছে বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা জানিয়েছেন, তাঁদের কোনও চিন্তা নেই। মোদির সঙ্গে কথা বলে তিনি বুঝেছেন অসমে এনআরসি নিয়ে বাংলাদেশের কোনও চাপ নেই। তাঁদের কোনও সমস্যা পোহাতে হবে না বলে মোদি আশ্বস্ত করেছেন। এনআরসি নিয়ে সমস্যা না হলে বাংলাদেশের ঘরোয়া রাজনীতিতে হাসিনা যে অনেকটাই স্বস্তিতে থাকবেন তা বলাই বাহুল্য।

আরও পড়ুন-বালাকোট ভিডিও আর ইজরায়েলি মারণ ট্যাঙ্কে ভারতের শক্তি প্রদর্শন

 

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...