Sunday, April 12, 2026

চমক! কলকাতার মেয়র হিসাবে বিজেপি প্রোজেক্ট করছে সব্যসাচী দত্তকে

Date:

Share post:

বিজেপি মূলত তাঁকে কলকাতার মেয়র হিসাবে প্রোজেক্ট করার লক্ষ্যেই দলে এনেছিলো। কিন্তু দিন যত যাচ্ছে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপির দূরত্ব ততই বাড়ছে। এতটাই দূরত্ব যে কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহের সভাতেও দেখা যায়নি শোভনকে। বিজেপিও বসে নেই। কলকাতা পুরসভা দখলে আনার সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নাকি নেওয়া হয়ে গিয়েছে।

বঙ্গ-বিজেপির অন্দরের সূত্র মারফত জানা যাচ্ছে যে, আগামী কলকাতা পুরসভা নির্বাচনে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তকে কলকাতার ‘প্রোজেক্টেড মেয়র’ হিসেবে আনতে চলেছে বিজেপি। শীর্ষস্তরের বক্তব্য, বিধাননগরের মেয়র বা সেখানকার বিধায়ক নির্বাচন তো হাতে রইলোই, তার আগে মেয়র হিসেবে অভিজ্ঞ
সব্যসাচী দত্তকে কলকাতার ‘প্রোজেক্টেড মেয়র’ করেই ভোটে যাবে বিজেপি।

তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে শোভনের কি হবে? এ প্রশ্নে সরগরম বিজেপির অন্দর। দলে যোগ দেওয়ার 24ঘন্টার মধ্যেই বিজেপির সঙ্গে বেশ দূরত্ব তৈরি হয়েছে শোভনের। শোভনের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে কিছুই জানেনা বিজেপি। সেই কারনে সব্যসাচীকে অনেকটাই এগিয়ে আনা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন-বরিসের ব্রেক্সিট নকশার শর্তে খুশি নয় ইউরোপিয়ান কর্তা

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...