Thursday, June 11, 2026

বরিসের ব্রেক্সিট নকশার শর্তে খুশি নয় ইউরোপিয়ান কর্তা

Date:

Share post:

নয়া ব্রেক্সিট নক্সা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রস্তাবে মোটেই খুশি নয় ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্কের বক্তব্য, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পরেও যে সব সুবিধা চেয়েছে ব্রিটেন, তা অস্বস্তিজনক। তবে ব্রেক্সিট নকশা খোলা মনেই বিচার করবে সদস্যরা।

বরিসের প্রস্তাবের মধ্যে রয়েছে — ১. ব্রেক্সিটের পরেও উত্তর আয়ারল্যান্ডের খাদ্য, পশুজাত পণ্য ও শিল্প পণ্য ইউরোপিয়ান ইউনিয়ানের একক বাজারের মধ্যে থাকবে। কিন্তু শুল্ক যুক্তরাজ্যের অন্য অংশের মতো বেরিয়ে যাবে।
২. আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের সীমানা নির্ধারণ।
৩. উত্তর আয়ারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নে থাকতে চায় কিনা সে নিয়ে প্রতি চার বছর অন্ত্র দেশের পার্লামেন্টে ভোটাভুটি হবে।

বরিস চাইছেন অক্টোবরের মধ্যেই হেস্তনেস্ত করতে। কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের এমপিরা তা চাইছেন না। প্রয়োজনে তাঁরা পার্লামেন্টে নয়া আইনও আনতে পারেন।

Related articles

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...