Thursday, June 11, 2026

বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু

Date:

Share post:

যাত্রা শুরু বন্দে ভারত এক্সপ্রেসের। দেশের অন্যতম দ্রুতগামী ট্রেন। বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় চলা এই অত্যাধুনিক ট্রেনটির কোচ মাত্র দেড় বছরে তৈরি হয়েছে, খরচ প্রায় ১০০ কোটি টাকা। ২০২০ সালের মধ্যে এই ট্রেন চলবে ১৫টি, ২০২১ সালের মধ্যে ২৫টি। দিল্লি থেকে সকাল ছ’টায় ছেড়ে কাত্রা পৌঁছবে দুপুর দু’টোয়। ফের তিনটেতে কাত্রা থেকে ছেড়ে দিল্লি পৌঁছবে রাত এগারোটায়। যাত্রার ১২ ঘন্টার সময় কমে দাঁড়াবে ৮ ঘন্টায়। অত্যাধুনিক ট্রেনে থাকছে অটোমেটিক ডোর, স্লাইডিং ফুটস্টেপ, বড় প্যান্ট্রি, মডিউলার বায়ো টয়লেট, সিল গ্যাংওয়েস, ইউরোপিয়ান স্টাইলে বসার জায়গা, অন বোর্ড ইনফোটেইনমেন্ট স্ক্রিন, বিমানের মতো এলইডি লাইট।

Related articles

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...