Wednesday, March 18, 2026

নারদ-চার্জশিটে মুকুলের বিরুদ্ধে ‘নির্দিষ্ট তথ্যপ্রমাণ’ আছে, তবুও দিল্লির নির্দেশ চাইছে CBI

Date:

Share post:

তদন্ত শেষ করে CBI নারদ-কাণ্ডে চার্জশিট দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। বিজেপি নেতা মুকুল রায়ের এই দুর্নীতিতে যুক্ত থাকার ‘নির্দিষ্ট কিছু তথ্যপ্রমাণ’-ও CBI পেয়েছে। সংগৃহীত প্রমানের ভিত্তিতে সহজেই মুকুলের নাম CBI চার্জশিটে রাখতে পারে। কিন্তু আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, নারদ-কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া রাজ্যের IPS অফিসার সঈদ মহম্মদ হুসেন মির্জাকে টানা জেরা করে অভিযুক্তদের মধ্যে ‘একমাত্র মুকুল রায়ের বিরুদ্ধে’ যে ‘নির্দিষ্ট তথ্যপ্রমাণ’ CBI পেয়েছে, তা দিল্লিতে পাঠানো হয়েছে বলে তদন্তকারীদের একটি সূত্রের দাবি। দিল্লি থেকে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। CBI নিজস্ব সিদ্ধান্তেই মুকুল রায়ের নাম চার্জশিটে অন্তর্ভূক্ত করতে পারলেও, দিল্লি যেমন বলবে, CBI তেমনই করবে।

মুকুল রায় অবশ্য বারবারই দাবি করেছেন, তিনি নারদ-সম্পর্কিত কোনও লেনদেনের সঙ্গেই যুক্ত নন। দিন কয়েক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এলে একই মঞ্চে বক্তৃতাও করেন মুকুল রায়। এ ঘটনায় CBI খানিকটা বিভ্রান্ত। সেই বিভ্রান্তি কাটাতেই তদন্তকারীরা দিল্লির শীর্ষস্তরের মনোভাব বুঝতে চাইছে।এখন দেখার, দিল্লি চার্জশিট প্রস্তুতির ক্ষেত্রে হস্তক্ষেপ করে, না’কি CBI-কে নিজস্ব গতিতেই এগিয়ে যেতে নির্দেশ দেয় !

spot_img

Related articles

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের টুর্নামেন্ট, নিয়মে থাকছে চমক

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট। 'কিডস অন জি ফাইভ'(Kidz on ZEE5 )-এর মুখ্য স্পন্সরশিপে এই টুর্নামেন্টের যৌথ...

রোম্যান্সে মজেছেন ষাটোর্ধ্ব শাহরুখ! ‘কিং’ ভাবনায় এবার প্রেমের ছবি

অনেক হল মারকাটারি অ্যাকশন, এবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। নিজের চেনা ছন্দে ফিরতে চাইছেন শাহরুখ খান (Shahrukh Khan)।...

শিবালিক, নন্দাদেবীর পর দেশে পৌঁছল জাগ লাড়কি! এবার কি মিটবে গ্যাসের চাহিদা?

উত্তপ্ত পশ্চিম এশিয়া (Iran-Israeal war)। দেশে দেশে জ্বলানি সঙ্কট। এর মধ্যে খানিকটা মিলল স্বস্তি। শিবালিক, নন্দাদেবী'র পর ৮০...

দিল্লি-ইন্দোরে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১৪, আশঙ্কাজনক একাধিক

সকাল থেকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরের (Indore City) ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকার এক...