Friday, June 12, 2026

আয়ুষ্মান ভারত প্রকল্পে বেসরকারি হাসপাতাল প্যাকেজের বরাদ্দ বাড়ালো কেন্দ্র

Date:

Share post:

আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা প্রকল্পে বেসরকারি হাসপাতালে চিকিৎসার প্যাকেজের বরাদ্দ বাড়াল কেন্দ্র। প্রায় 270 টি প্যাকেজে অর্থ বাড়িয়েছে মোদি সরকার। অর্থ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি নতুন 237 টি প্যাকেজ চালু করা হয়েছে। সরকারি সূত্রে খবর, প্রায় 90 শতাংশ প্যাকেজে 10 থেকে 60 শতাংশ অর্থ বেড়েছে। প্রকল্পের 10 শতাংশ প্যাকেজে কেন্দ্র বরাদ্দ বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে। যেমন, অস্থায়ী পেসমেকার বসাতে আগে খরচ দেওয়া হত 5 হাজার টাকা। এখন সরকার দেবে 17 হাজার 500 টাকা।

আয়ুষ্মান ভারত প্রকল্পে সব মিলিয়ে 1393 টি চিকিৎসা প্যাকেজ চালু রয়েছে। তার মধ্যে 1083 টি প্যাকেজই শল্যচিকিৎসা সংক্রান্ত। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করালে তার জন্য প্রকল্পের নিয়ম অনুযায়ী অর্থ দেয় সরকার। বেসরকারি হাসপাতালের ব্যায়বহুল চিকিৎসায় কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ বাড়ানোয় উপকৃত হবেন সাধারণ মানুষ।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...