Friday, April 10, 2026

পুজোর মধ্যেই উত্তেজনা, গুলি চলল বিরাটিতে

Date:

Share post:

দুর্গাপুজোর মধ্যেই গুলি-বোমা বিরাটিতে। তোলা না পেয়ে স্থানীয় প্রোমোটারের বাড়িতে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তন্ময় ঘোষ নামে ওই প্রোমোটারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালনার অভিযোগ ওঠে। বিরাটির বণিক মোড়ে মিনিবাস স্ট্যান্ডের পাশেই তন্ময় ঘোষের বাড়ি। অভিযোগ, ২৫ লাখ টাকা চেয়ে তাঁর কাছে হুমকি ফোন আসে। তিনি অস্বীকার করায়, তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তন্ময়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বেশ কয়েক রাউন্ড গুলি চলে। বাড়ির মহিলাদেরও মারধর করা হয় বলে অভিয়োগ। নিমতা থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত প্রোমোটার।

আরও পড়ুন – অসুরের গলায় মুখ্যমন্ত্রীর মুখ, বিজেপি প্রভাবিত পুজোকে হুমকি বিধায়কের

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...