Friday, March 27, 2026

প্রধানমন্ত্রীর জন্য আসছে মিসাইল প্রতিরোধকারী বিমান, দাম জানেন?

Date:

Share post:

২০২০-র শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্টের সমান পর্যায়ের নিরাপত্তা পেতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী। পরের বছরের জুন মাস নাগাদ মিসাইল আক্রমণ প্রতিরোধকারী দুটি ৭৭৭ বিমান আসছে ভারতে। সেই বিমানে প্রধানমন্ত্রী ছাড়াও চাপবেন রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি। বিমান দুটির নাম হবে এয়ার ইন্ডিয়া ওয়ান। আর এরজন্য ভারতের কোষাগার থেকে কতটাকা যাচ্ছে জানেন কী? ১৯০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩৬১ কোটি ২৬ লক্ষ টাকা। এ বছরের ফেব্রুয়ারিতেই এই বিমান দেওয়ার ব্যাপারে সম্মতি জানায় মার্কিন সরকার।

বিমানে থাকবে বিশেষ কনফিগারেশন, যোগাযোগ ব্যবস্থা, অফিস স্পেস, মিটিং রুম। থাকবে বিশেষ সেল্ফ প্রোটেকশন স্যুইট, এয়ারক্রাফট ইনফ্রারেড কাউন্টার মেজার্স, ইন্টিগ্রেটেড ডিফেন্সিভ ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার স্যুট, কাউন্টার অ্যাপ্রেসেস ডিসপেন্সং সিস্টেম। এই বিমান র‍্যাডা বিকল করার ক্ষমতা রাখে, মিসাইলের গতিপথ বদলাতে পারে। পাল্টা হানার জন্য পাইলট নয়, স্বয়ংক্রিয়ভাবেই কাজ করবে।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...