Friday, March 27, 2026

মহাষ্টমীতে বাংলায় ট্যুইট করে শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Date:

Share post:

মহাষ্টমী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ রবিবাসরীয় অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন রাষ্ট্রপতি৷ ট্যুইটটি তিনটি ভাষায় লিখছেন তিনি৷ ইংরেজি, হিন্দি এবং বাংলায় লেখা ট্যুইটে রাষ্ট্রপতি সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘‘পবিত্র দুর্গাপূজা উপলক্ষ্যে দেশ-বিদেশে সব ভারতীয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই উৎসব অশুভকে বিনাশ করে শুভ শক্তির জয়ের উদযাপন। দেবী দুর্গার আশীর্বাদে আমাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।’’

অন্যদিকে, রাষ্ট্রপতির মতই  দেশবাসীকে নবরাত্রি এবং মহাষ্টমীর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর টুইটে লেখেন, ‘‘নবরাত্রির ও মহাষ্টমী পুজোর শুভেচ্ছা৷ মহাগৌরি যেন সকলের জীবনে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য নিয়ে আসে৷’’

up

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...