Sunday, April 12, 2026

গঙ্গায় বিসর্জন বন্ধ, না মানলে বড় জরিমানা, নির্দেশ জারি কেন্দ্রের

Date:

Share post:

গঙ্গাদূষণ রোধ করতে এবার বিসর্জন নির্দেশিকা জারি করল কেন্দ্র। প্রায় পনেরোটি তথ্যযুক্ত নির্দেশিকায় বলা হয়েছে, বিজয়া দশমী, কালীপুজো, ছটপুজো, সরস্বতী পুজোর প্রতিমা কোনওভাবেই গঙ্গায় বিসর্জন দেওয়া যাবে না। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ক্লাব বা ব্যক্তিকে 50 হাজার টাকা জরিমানা করা হবে।

ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার পক্ষ থেকে গঙ্গার তীরে অবস্থিত 11টি রাজ্যকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। সম্প্রতি গঙ্গাদূষণ রোধ সংক্রান্ত এক বৈঠকে বলা হয়েছে, পুজোর পর প্রতিমা গঙ্গা বা অন্যান্য নদীতে বিসর্জন দেওয়ার পর মারাত্মক দূষণ তৈরি হচ্ছে। বিশেষত উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গে দূষণের পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়াও নদীদূষণ দেখা যায় দিল্লি, হিমাচল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা ও রাজস্থানে। প্রতিমা বিসর্জনের পর মূর্তি থেকে বেরনো রঙ, রাসায়নিক, ফুল, মালা ও অন্য উপাচার জলে মিশে ব্যাপক দূষণ হয়। তাই পরিবেশবান্ধব অন্য কোনও উপায়ে প্রতিমা বিসর্জনের কথা বলা হয়েছে নির্দেশিকায়। যদিও পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে দুর্গা পুজোর ভাসানে ফুল, মালা ও অন্য উপাচার গঙ্গায় ফেলা হয় না। প্রতিমার কাঠামো সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নেওয়ার ব্যবস্থা থাকে। তবে ছটপুজো বা অন্যান্য পুজোয় বিজয়া দশমীর মত কড়া নজরদারি বহুলাংশেই থাকে না। এক্ষেত্রে গঙ্গাদূষণ কোন পথে রোধ করা হবে সেটাই দেখার।

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...